কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ এ ০১:০৭ PM
কন্টেন্ট: পাতা
অধিদপ্তরের সংক্ষিপ্ত ইতিহাস
১. প্রারম্ভিক ইতিহাস ও হাওর উন্নয়ন বোর্ড গঠন (১৯৭৭-১৯৮২): ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠিত হয়। ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন সরকার এই বোর্ড বিলুপ্ত ঘোষণা করে।
২. বোর্ড পুনঃগঠন ও কার্যক্রম (২০০০-২০১০): ১১ সেপ্টেম্বর ২০০০ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড’ পুনরায় গঠিত হয়। ২৯ এপ্রিল ২০০১ সালে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২১ মে ২০০১ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় খসড়া নিয়োগ বিধিমালা, প্রবিধানমালা, জনবল কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করে। ২৪ জুন ২০০৪ তারিখে কার্যনির্বাহী কমিটির সভায় ২০০৪ সালের চাকরি প্রবিধানমালা, জনবল কাঠামো ও কর্মবন্টনের খসড়া উপস্থাপন করা হয়।বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে ২০০৫-২০০৯ সময়কালে একাধিকবার প্রধানমন্ত্রীর কার্যালয়, উপদেষ্টা পরিষদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে চিঠিপত্র ও সভার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। অক্টোবর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের নির্দেশে ১৮ সদস্য বিশিষ্ট "হাওর উন্নয়ন কমিটি" গঠিত হয়। ২ ডিসেম্বর ২০০৮ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগে হাওর পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন পায়। ২০ অক্টোবর ২০০৯ তারিখে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ৫৭ জনবলবিশিষ্ট সেটআপ ও TO&E এবং ২০০৯ সালের চাকুরীনীতিমালা নীতিগতভাবে অনুমোদিত হয়।
৩. অধিদপ্তরে রূপান্তর ও বর্তমান কাঠামো (২০১৪-বর্তমান): ১৭ নভেম্বর ২০১৪ তারিখের মন্ত্রিপরিষদ সভায় বোর্ডকে পানি সম্পদ মন্ত্রণালয়ের "সংযুক্ত অধিদপ্তর (Attached Department)" হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে ২৪ জুলাই ২০১৬ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর গঠনের প্রজ্ঞাপন জারি করে।